Posts

ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে ক্যাম্পেইন চলাকালে সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহণকারীদের পুরস্কার প্রদান

Image
ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে ক্যাশ পিক-আপ পদ্ধতিতে রেমিট্যান্স পাঠিয়ে গ্রাহকরা প্রতি ব্যাংকিং ডে-তে ২টি গিয়ার বাই সাইকেল এবং নিশ্চিত উপহার হিসেবে দেয়াল ঘড়ি পাবেন। এছাড়া ক্যাম্পেইন চলাকালে সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহণকারী ব্যক্তি মেগা পুরস্কার হিসেবে পাবেন একটি ইলেকট্রিক বাইসাইকেল। এ অফার চলবে ১ থেকে ৩১ মে ২০২৬ পর্যন্ত। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ আলতাফ হুসাইন ২৯ এপ্রিল ২০২৬, বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়ন রেমিট্যান্স ক্যাম্পেইনের উদ্বোধন করেন। সেই লক্ষে ইসলামী ব্যাংক আমঝুপিও গ্রাহকদেরকে পুরস্কার বিতরণ করে।

ইসলামী ব্যাংক আমঝুপিতে গ্রাহক সেবা মাস ২০২৬ অনুষ্ঠিত

Image

মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন করা হয়েছে

Image
মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন করা হয়েছে। তৃনমূল পর্যায়ে ব্যাংকিং সেবা পৌছে দিতে ইউনিক এন্টারপ্রাইজের চেয়াম্যান মুন্সি জাহাঙ্গির জিন্নাত হিরোক এর উদ্যোগে আমঝুপি বাজারে এজেন্ট ব্যাংকিং চালু করা হয়েছে। বুধবার সকালে বাংলাদেশ ইসলামী ব্যাংক মেহেরপুর জেলা শাখার ম্যানেজার মুহাম্মদ জাহাঙ্গির আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এজেন্ট শাখার উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি বলেন, জনসাধারণের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌছে দিতে তৃনমূল পর্যায়ে এজেন্ট ব্যাংকিং শাখা দেওয়া হয়েছে। এরই ধারাবাকিতাই মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারে আরও একটি এজেন্ট শাখার উদ্বোধন করা হলো। মূল শাখার যাবতিয় কর্মকান্ড এজেন্ট শাখার মাধ্যমে করা যাবে। আপনাদের সহযোগীতায় আমঝুপি শাখা দ্রুত সাফল্য অর্জন করবে। এর আগে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক মেহেরপুর শাখার প্রিন্সিপাল অফিসার এস এম আনসারুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আমঝুপি বাজার কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজা, কোষাধাক্য সানি আযিম। সমাপনি বক্তব্য দেন আমঝুপি শাখার এজেন্ট ও ইউনিক এন্টাপ্রাইজের চেয়ারম্যান মুন্সি জাহাঙ্গির জিন্নাত ...